,

সাকিববিহীন কলকাতার জয়

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলের দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে ৯ উইকেটের বড় জয় পেয়েছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। সাকিব দলে না থাকলেও দাপুটে জয় পেতে সমস্যা হয়নি কলকাতার। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৯২ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়েছে এউইন মরগানের দল।

আবু ধাবিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই তোপের মুখে পড়ে বেঙ্গালুরু। একের পর এক উইকেট হারিয়ে ৯২ রানে গুটিয়ে যায় তারা। জবাবে ৬০ বল হাতে রেখে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা।

লক্ষ্য তাড়ায় এদিন ওপেনিং জুটিতেই ৮২ রান করে কলকাতাকে জয়ের পথে নিয়ে যান শুভমান গিল ও ভেঙ্কাটেশ আইয়ার। ৪৮ রানে শুভমান ফিরে গেলেও ৪১ রানে অপরাজিত ছিলেন আইয়ার।

এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে বেঙ্গালুরু। দলীয় ১০ রানে প্রসিদ্ধ কৃষ্ণার বলে লেগবিফোরের ফাঁদে পড়ে ফিরে যান অধিনায়ক বিরাট কোহলি (৫)। ৪১ রানে ফিরে যান দেবদূত পাডিক্কালও। ইনিংস সর্বোচ্চ ২২ রান আসে পাডিক্কালের ব্যাট থেকে। বরুণ চক্রবর্তী-আন্দ্রে রাসেলের দুর্দান্ত বোলিংয়ে থিতু হতে পারেননি বেঙ্গালুরুর ব্যাটসম্যানরা। কোনো রান না করেই রাসেলের বলে বোল্ড হয়ে ফিরেছেন এবি ডি ভিলিয়ার্স। ১০ রানের বেশি করতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েলও। শেষ পর্যন্ত ১৯ ওভারে ৯২ রানে থেমে যায় বেঙ্গালুরু। ৩টি করে উইকেট নিয়েছেন বরুণ ও রাসেল। ম্যাচসেরা হয়েছে বরুণ।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে