,

মৌমাছির কামড়ে বিলুপ্তপ্রায় ৬৩ পেঙ্গুইনের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : এক ঝাঁক মৌমাছির কামড়ে বিলুপ্তির ঝুঁকিতে থাকা অন্তত ৬৩টি আফ্রিকান পেঙ্গুইন মারা গেছে। দক্ষিণ আফ্রিকার কেপ টাউন শহরের পাশে সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে। রোববার দক্ষিণ আফ্রিকার সমুদ্রতীরবর্তী পাখি সুরক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর এনডিটিভির।

ফাউন্ডেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা ডেভিড রবার্ট বলেন, ‘আমরা পরীক্ষা করে পেঙ্গুইনগুলোর চোখের চারপাশে মৌমাছির কামড়ের দাগ দেখতে পেয়েছি।’ ওই সৈকতের পাশে পার্কে বিপুল সংখ্যক মৌমাছি রয়েছে বলে জানা যায়।

ডেভিড রবার্ট এটাকে ‘বিরল’ একটি ঘটনা বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘আমরা সচরাচর এ ধরনের ঘটনা দেখতে পাই না; এটা বেশ দুর্লভ ঘটনা।’ টেলিফোন আলাপে তিনি বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘ঘটনাস্থলে মৃত মৌমাছি পাওয়া গেছে।’

ডেভিড রবার্ট বলেন, ‘এভাবে পেঙ্গুইনকে মরতে দেয়া যায় না। এরা ইতোমধ্যেই বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। এগুলোতো সংরক্ষিত প্রাণী।’ স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মৌমাছির কামড়ের দাগ ছাড়া পেঙ্গুইনগুলোর গায়ে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের