,

আদালতে বিয়ে বিচ্ছেদ চেয়ে শ্রাবন্তীর মামলা

news-image

বিনোদন ডেস্ক : প্রায় এক বছর ধরে এক সঙ্গে থাকেন না রোশান-শ্রাবন্তী। মনের দূরত্ব তৈরি হয়েছে তারও অনেক আগে। এবার কাগজে-কলমে তিন নম্বর বিয়ে পাট চুকিয়ে ফেলতে চান অভিনেত্রী। জানা গেছে, এই বিয়ে বিচ্ছেদ চেয়ে আদালতে মামলা দায়ের করেছেন অভিনেত্রী।

এর আগে শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চেয়ে জুন মাসে ‘বৈবাহিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা’ ধারায় মামলা করেছিলেন স্বামী রোশান। শিয়ালদহ ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্টে মামলা দায়ের করেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী। তারই জবাবে এবার বিয়ে বিচ্ছেদ চেয়ে আলিপুর আদালতে মামলা দায়ের করলেন নায়িকা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মামলার পরবর্তী শুনানি ১০ ডিসেম্বর।

কোনো ফিল্মি চিত্রনাট্যের চেয়ে কম রোমাঞ্চকর নয় রোশান-শ্রাবন্তীর কাহিনি। ২০১৯ সালের শুরুর দিকে রোশান-শ্রাবন্তীর প্রেমপর্ব নিয়ে কানাঘুষা শুরু হয়। ‘গুগলি’ছবির প্রিমিয়ারে প্রথমবার একসঙ্গে দেখা মেলে দুজনের। মাস কয়েকের মধ্যেই লুকিয়ে বিয়ে সারেন পাঞ্জাবে। এরপর বিদেশে হানিমুন, একসঙ্গে ছবি পোস্ট করতেন এই জুটি। তবে গত বছর পূঁজার আগে ছন্দপতন। শ্রাবন্তীর আরবানার ফ্ল্যাট ছেড়ে চলে যান রোশান। সংবাদমাধ্যমের কাছে সেই খবর ফাঁস হতে বেশি সময় লাগেনি।

জুন মাসে শ্রাবন্তীর সঙ্গে ফের সংসার করতে চেয়ে আদালতের দ্বারস্থ হন রোশান সিং। ততদিনে অবশ্য শ্রাবন্তীর নতুন প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ার গুঞ্জন শোনা যায়। সেই মামলা চলাকালীন পাল্টা বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করলেন শ্রাবন্তী।

হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় রেস্টিটিউশন অব কনজুগাল রাইটসের কথা জানিয়ে শিয়ালদহ ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্টে মামলা করেছিলেন রোশান। গত ১৬ সেপ্টেম্বর সেই মামলার শুনানি ছিল। এদিন রোশান সিং-এর আইনজীবীর কাছে নতুন করে পৌঁছায় শ্রাবন্তীর জবাব, আইনি পরিভাষায় যাকে বলা হয় ডব্লিউ এস। সেখানেই রোশানের বিরুদ্ধে আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করার কথা জানিয়েছেন শ্রাবন্তী।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের