বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাধারণ পর্যটক হিসেবে মহাকাশ ঘুরে এলেন তারা (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : সাধারণ পর্যটক হিসেবে যুক্তরাষ্ট্রের চার নাগরিক মহাকাশ ঘুরে এসেছেন। বিবিসির খবরে বলা হয়েছে, দল বেঁধে মহাকাশ ভ্রমণের ঘটনা এই প্রথম।

খবরে বলা হয়, স্পেস এক্সের একটি রকেট বুধবার ওই চার পর্যটককে নিয়ে ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের কেনেডি স্পেস সেন্টার থেকে পৃথিবী ছেড়ে যায়। তাদের সঙ্গে কোনো পেশাদার নভোচারী ছিলেন না। টানা তিন দিন পৃথিবীর কক্ষপথে পরিভ্রমণের পর স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাতটার পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলে অবতরণ করেন তারা।

তাদেরকে পৃথিবীর বাইরে ভ্রমণের সুযোগ করে দিয়েছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স। মিশনটির নাম দেওয়া হয় ‘ইনসপাইরেশন ফোর’। স্পেস এক্স এ নিয়ে তৃতীয়বার সফল মহাকাশযাত্রা করল।

এই মিশনের কমান্ডারের দায়িত্ব পালন করেন ই-কমার্স প্রতিষ্ঠান শিফটফোর পেমেন্টস ইনের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যারেড আইজ্যাকম্যান (৩)। সফরে তার সঙ্গ দেন সিয়ান প্রক্টর (৫১), হ্যালি আর্সেনক্স (২৯) ও ক্রিস সেমব্রক্সি (৪২)। আইজ্যাকম্যানের এই তিন সঙ্গীকে বিশেষ প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করা হয়।

ভ্রমণ শেষে শনিবার আটলান্টিক মহাসাগরের বুকে নামার পর উচ্ছ্বসিত আইজ্যাকম্যান এক রেডিও বার্তায় বলেন, এটি একটি অসাধারণ যাত্রা ছিল।

মহাকাশযাত্রায় চার পর্যটকের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) কাছাকাছি যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না। তবে তারা ভূপৃষ্ঠ থেকে ৫৭৫ কিলোমিটার উচ্চতায় ওঠেন। পুরো অভিযানে কোনো সমস্যার মুখে পড়েননি তারা।

তবে মহাকাশ ভ্রমণের জন্য তাদের বিপুল অর্থ গুনতে হয়েছে। তিন দিনের পর্যটনের ব্যবস্থা করে দিয়ে ইলন মাস্কের পকেটে ঢুকেছে ২০ কোটি মার্কিন ডলার। এর পুরোটা দিয়েছেন জ্যারেড আইজ্যাকম্যান।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা