বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বে মৃত্যুর সংখ্যা ৪৭ লাখ ছাড়াল

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ের ধাক্কায় প্রাণহানি ৪৭ লাখ ছাড়িয়ে গেছে। সংক্রমণ ২৩ কোটি স্পর্শ করার পথে।

পরিসংখ্যান বিষয়ক সাইট ওয়ার্ল্ডো মিটারের রবিবার সকালের তথ্যে এমনটা জানা গেছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৪ লাখ ১৭ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময় মারা গেছেন ৬ হাজার ৭৬৭ জন।

এ নিয়ে করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ২২ কোটি ৮৯ লাখ ৪৬ হাজারে দাঁড়িয়েছে। মোট মৃত্যু বেড়ে হয়েছে ৪৭ লাখ ১৯৮ জন।

আগের দিনের তুলনায় করোনার বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যু দুটিই কমেছে।

বিশেষ করে করোনার সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে সংক্রমণ একদিনে প্রায় ১ লাখ কমেছে। মৃত্যুও কমেছে অর্ধেকের বেশি।

এছাড়া ভারত, যুক্তরাজ্য ও তুরস্কে ৩০ হাজারের কাছাকাছি রোগী শনাক্ত হয়েছেন। যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়ায় ৮শ’র মতো রোগীর মৃত্যু হয়েছে।

জোরদার টিকা কার্যক্রমের মধ্যেও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে কিছু দেশে টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা