বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনেকদিন পর পাওয়া গেল শখের দেখা

news-image

বিনোদন প্রতিবেদক : মা হচ্ছেন মডেল ও অভিনয়শিল্পী আনিকা কবির শখ। তিনি এখন আট মাসের সন্তানসম্ভবা। আর কিছুদিন পরই তাঁর কোলজুড়ে আসবে সন্তান।

শুক্রবার রাজধানীর গুলশানের এক রেস্তোরাঁয় আয়োজন করা হয় শখের ‘বেবি শাওয়ার’। ওই অনুষ্ঠানে জীবনসঙ্গী রহমান জনের সঙ্গে এভাবেই ক্যামেরার সামনে ধরা দিলেন শখ।

ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী তাসদিক নমিরা আহমেদ। তিনিও উপস্থিত ছিলেন শখের ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠানে।

 

সন্তানসম্ভবা শখের এই ছবি এখন ফেসবুকে ভাইরাল। এই হবু মায়ের জন্য শুভেচ্ছা-শুভকামনা জানাচ্ছেন দর্শক থেকে শুরু করে শোবিজের সবাই।

২০২০ সালের ১২ মে বিয়ে করেন শখ। তাঁর শ্বশুরবাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। বিয়ের আগে থেকেই অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন শখ। বিনোদন অঙ্গনের কারও সঙ্গে যোগাযোগ রাখতেন না। ওই সময় তাঁর বিয়ের বিষয়টি প্রকাশ্যে না এলেও সম্প্রতি সন্তানসম্ভবা হওয়ার খবর জানিয়েছেন অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা