,

বউ খারাপ হলে খেসারত তো দিতে হবেই,

news-image

অনলাইন ডেস্ক : দ্বন্দ্ব বেড়েই চলেছে মামা গোবিন্দা ও ভাগ্নে কৃষ্ণা অভিষেকের। মামা-ভাগ্নের এই বিবাদ দুই পরিবারের মধ্যেও ছড়িয়েছে। একদিকে যেমন কৃষ্ণা পত্নী কাশ্মীরে শাহ মুখ খুলেছেন, পাল্টা জবাবে মুহুর্মুহু তোপ দাগছেন গোবিন্দা-পত্নী সুনীতা আহুজাও। তিন বছর আগে কৃষ্ণার স্ত্রী কাশ্মীরা শাহ-র একটি টুইট নিয়ে তোলপাড় হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় ‘যে সব তারকারা পয়সার জন্য নাচে’ লিখে বার্তা দিয়েছিলেন কাশ্মীরা। আর যা দেখে গোবিন্দা-পত্নী সুনীতার দাবি ছিল, গোবিন্দাকে লক্ষ্য করেই এই টুইট। যদিও তা অস্বীকার করেছিলেন কাশ্মীরা। এরপরেই দুই পরিবারের মুখ দেখাদেখি বন্ধ হয়েছে। সম্প্রতি, কাশ্মীরার উদ্দেশে ফের ক্ষোভ উগরে দিলেন সুনীতা। যদিও তিনি করোও নাম না নিয়েই বললেন, ‘ঘরে খারাপ বউ তুললে তার খেসারত তো দিতে হবেই!’

কিছুদিন আগে ‘দ্য কপিল শর্মা শো’-তে অতিথি হিসেবে হাজির ছিলেন গোবিন্দা ও সুনীতা। তবে সেই পর্বের শুটিং হওয়ার আগেই নিজেকে শুটিং ফ্লোরের থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন কৃষ্ণা। সংবাদমাধ্যমে আগে ভাগে সেকথা জানিয়ে কৃষ্ণা বলেছিলেন, আমরা কেউই একসঙ্গে স্টেজ শেয়ার করতে চাই না।’
সূত্র : হিন্দুস্তান টাইমস।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড