নেশার টাকার জন্যই ছিনতাই করে ওরা

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : কাজ-কর্ম নেই কিন্তু নেশার টাকা জোগাড় করতেই হবে। আর নেশার টাকার জন্যই ছিনতাই করে ওরা। ছিনতাইয়ের নানা অভিযোগে জেলা গোয়েন্দা পুুলিশ ও সিরাজগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ১১ ছিনতাইকারীকে আটক করেছে।

শনিবার বিকালে সংবাদ সম্মেলন সংবাদকর্মীদের এ তথ্য জানান সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম।

আটককৃতরা হলেন, পৌর এলাকার মিরপুর হায়দারপাড়া এলাকার মৃত আব্দুল গনি শেখের ছেলে মো. হেলাল শেখ (২৫), একই মহল্লার বাবলু শেখের ছেলে আলমগীর শেখ (৩০), মিরপুর কালাচান মোড় এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে খাইরুল ইসলাম (২৩), মিরপুর উত্তরপাড়ার মৃত জুড়ান মন্ডলের ছেলে সালাউদ্দিন মন্ডল (২৫), চর মালশাপাড়া মহল্লার মৃত ইউনুসের ছেলে জসিম শেখ (২৫), মৃত রজব আলী শেখের ছেলে আতাউর হোসেন (৩০), হাসিবুল শেখের ছেলে হাশর শেখ (২২), ইউসুফ আলীর ছেলে মনিরুল ইসলাম ওরফে পিচুনি (২৪), সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চক শিয়ালকোল গ্রামের মেত জেনদাল মোল্লার ছেলে সুমন মোল্লা (৩০), পৌর এলাকার সাহেদনগর ব্যাপারীপাড়া মহল্লার কালাম ব্যাপারীর ছেলে কাইয়ুম ব্যাপারী (৩০) এবং একই মহল্লার সানোয়ার হোসেনের ছেলে নাঈম (১৯)।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সম্প্রতি সিরাজগঞ্জ শহর এলাকায় ছিনতাই বেড়ে গেছে এমন সংবাদ গণমাধ্যমে প্রচার হয়। এছাড়াও ছিনতাইয়ের ভিডিও ফুটেজও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ অবস্থায় গোয়েন্দা পুলিশসহ সদর থানা পুলিশকে ছিনতাই চক্রকে আটকের নির্দেশ দেয়া হয়। এরই প্রেক্ষিতে গত ২৪ ঘণ্টায় জেলা গোয়েন্দা শাখা ও সিরাজগঞ্জ সদর থানা পুলিশের সম্মিলিত অভিযান চালিয়ে ১১ ছিনতাইকারীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃতরা মূলত মাদকাসক্ত। নেশার টাকা যোগাড় করতেই তারা ছিনতাই করে থাকে। তাদের বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান