বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ হলেন যশ!

news-image

বিনোদন ডেস্ক : অভিনেত্রী নুসরাত জাহানের ছেলের বাবা যশ দাশগুপ্ত, এই খবর প্রকাশ্যে আসতেই বেজায় ধাক্কা খেয়েছে যশের অনুরাগীরা। অভিনেতার এমন অনেক অনুরাগী আছেন যারা যশের বিপরীতে মধুমিতা ছাড়া আর কাউকে মেনে নিতে পারেন না।

‘যশরত’কে নিয়ে একের পর এক বিতর্ক তৈরি হওয়ার পর থেকেই নানা পোস্টে সে কথা জানিয়েওছেন তারা।

এ দিকে সদ্যোজাত ঈশানের বাবা যে যশ এ কথাও অনেকেই ভাবতেন। বুধবার রাতে কলকাতা পৌরসভার ওয়েবসাইটে নুসরাতের সন্তানের বাবার নামের জায়গায় যশের নাম দেখেই বৃহস্পতিবার যশকে ব্যান বা নিষিদ্ধ ঘোষণা করার আবেদন জানায় তার অনুরাগীরা।

এখানেই শেষ নয়। তীব্র অভিমানে অনুরাগীরা যশের একটি ছবিতে ‘ব্যানড’ বা ‘নিষিদ্ধ’ শব্দটি লিখে সেটি পোস্টও করেন ইনস্টাগ্রামে। ছবির তলায় হ্যাশট্যাগ ব্যবহার করে বড় হরফে লেখা, ‘আমরা যশ দাশগুপ্তকে চাই না’।

পাশাপাশি, অন্য অনুরাগীদেরও যশকে সমর্থন না করার আবেদন জানানো হয়েছে সেই পোস্টে।

 

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল