রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কারওয়ান বাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাদল ওরফে বাঁধন (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পথচারীরা বাঁধনকে কারওয়ান বাজার ওভার ব্রিজের পাশে জনতা ফার্মেসির সামনে রক্তাক্ত অবস্থায় পেয়ে হাসপাতালে নিয়ে আসেন। রাত ১২টার দিকে মারা যান তিনি। বাঁধনের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

বাঁধন তেজগাঁও এলাকায় রং মিস্ত্রির কাজ করতেন বলে সোহেল নামে এক বাহক পুলিশকে জানিয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান