বরিশালে বাস চাপায় তিন স্কুলছাত্রের মৃত্যু

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশালে যাত্রীবাহী বাসের চাপায় তিন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপারকে আটক করতে পারেনি পুলিশ।

শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে বরিশাল নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর ঢালে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- বাকেরগঞ্জ পৌর শহরের সুমন হাওলাদারের ছেলে সিয়াম (১৬), জয়দেব দাসের ছেলে চয়ন দাস (১৬) ও রঙ্গশ্রি ইউনিয়নের নজরুল ইসলামের ছেলে রাব্বি (১৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর ঢালে একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করছিল। তখন বিপরীত দিক থেকে আরেকটি বাস এসে পড়লে এই দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলে থাকা তিন কিশোর গুরুতর আহত হয়। পথচারীরা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চয়ন ও সিয়ামকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালে রাব্বিরও মৃত্যু হয়।

নিহতদের বন্ধু রাকিব ও তপু জানায়, তারা বাকেরগঞ্জ জীবন সিংহ ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। শুক্রবার ছয়টি মোটরসাইকেল নিয়ে তারা ১৮ জন বরিশালে ঘুরতে আসে। শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুতে ওঠার সময় পেছন দিক থেকে একটি বাস এসে চয়ন, সিয়াম ও রাব্বিকে বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল বন্দর (সাহেবেরহাট) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ছয়টি মোটরসাইকেলে করে ১৮ জন কিশোর বাকেরগঞ্জ থেকে বরিশালে ঘুরতে এসেছিল। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। বাসের চালক ও তার সহযোগীকে আটকের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান