৩২ হাজার বিদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

news-image

মালয়েশিয়া প্রতিনিধি : বৃক্ষরোপণ খাতে ৩২ হাজার বিদেশি শ্রমিক নিয়োগ দেবে মালয়েশিয়া। সরকারের পক্ষ থেকে বাগান খাতে শ্রমিকের ঘাটতি দূর করতে ৩২ হাজার বিদেশি শ্রমিক নিয়োগে দেশটির মন্ত্রিসভা সম্মত হয়েছে এবং জরুরি প্রয়োজনে উৎসদেশ থেকে শ্রমিক নিয়োগের প্রস্তুতি চলছে।

এছাড়া দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় (এমওএইচআর) স্ট্যান্ডিং অর্ডার অব অপারেশন (এসওপি) খসড়া করেছে এবং কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) কাছে একটি বিদেশি শ্রমিক কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করেছে। যেখানে একসঙ্গে দুই হাজার শ্রমিক থাকতে পারবে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম সারভানান এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।

সারাভানান বলেন, প্রধানমন্ত্রীর দপ্তরের (অর্থনীতি বিষয়ক) মুস্তাপা মোহাম্মদ গত ১২ সেপ্টেম্বর এক বিবৃতিতে বলেন, পাম-অয়েলসহ বাগান খাতে জনবলের ঘাটতি রয়েছে, তা দূরীকরণে মানবসম্পদ মন্ত্রণালয় একমত পোষণ করেছে। রোপণ খাতে শ্রমিকের অভাব জাতীয় আয়ে ক্ষতির ঝুঁকি তৈরি করেছে যা বছরে ২০ বিলিয়ন রিঙ্গিত, বিশেষ করে পাম-অয়েল খাতে।

এক্ষেত্রে, কেএসএম স্থানীয় শ্রমিকদের দিয়ে শূন্যপদ পূরণ করতে আগ্রহী করার পরও কোনো সাড়া মেলেনি। ফলে, বিদেশি শ্রমিক দিয়ে শূন্যস্থান পূরণ করা দরকার বলে ব্যাখ্যা করেন তিনি।

মুস্তাপা তার রিপোর্টে বলেছেন, পাম-অয়েল শিল্পকে বড় সমস্যার মুখ থেকে বাঁচাতে তিন সপ্তাহের মধ্যে বিদেশি শ্রমিকের অভাবের সমস্যা সমাধান করা হবে।

এদিকে পাম বাগানের শ্রমিক সংকট দূরীকরণে বিদেশি শ্রমিক নিয়োগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মালয়েশিয়ার চাইনিজ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসিসিসিআইএম)। শুক্রবার এক বিবৃতিতে এসিসিসিআইএম জানিয়েছে, এই পদক্ষেপ পাম-অয়েল শিল্পসহ বৃক্ষরোপণ খাতকে স্বস্তি দেবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান