,

রাজশাহী মেডিকেলে আরও ৮ জনের মৃত্যু

news-image

জেলা প্রতিনিধি : করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে আরও আটজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া আটজনের মধ্যে চারজন পুরুষ ও চারজন নারী। তাদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের তিনজন ও কুষ্টিয়ার একজন রয়েছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফনের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন। রামেকের করোনা ইউনিটে করোনায় আক্রান্ত হয়ে ৩৪ জন ও উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৯৪ জন। গত ২৪ ঘণ্টায় মোট ২৪০ শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ১২৮ জন।

করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৭১টি নমুনা পরীক্ষায় সাতজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এছাড়া মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৬ দশমিক ৬৭ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান