,

সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে চারজনের মৃত্যু

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার বজরা ইউনিয়নের শীলমুদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের শহীদ মাওলানা বাড়ির আবুল বাশারের ছেলে আব্দুর রহিম (৩৪), উজির আলীর ছেলে ইউসুফ (৪৮), নূর হোসেনের ছেলে মো. সুমন (২৮) ও মো. শহীদ উল্যার ছেলে মো. জুয়েল (১৬)। নিহত সবাই একই বাড়ির লোক বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে বজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিরন উর রশিদ জানান, সন্ধ্যার সময় বাড়ির পাশের সবজি ক্ষেতে কাজ করছিলেন আব্দুর রহিম। ক্ষেতের মধ্যে বৃষ্টির পানি ছিলো। কাজ করার সময় ক্ষেতের মাঝখানে থাকা পল্লী বিদ্যুতের স্টিলের একটি খুঁটির সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করে ওঠেন তিনি। এসময় পাশে থাকা একই বাড়ির সুমন, ইউছুফ ও জুয়েল তাকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্টে তারা তিনজনও পড়ে যান। পরে স্থানীয় লোকজন বিষয়টি বিদ্যুৎ অফিসে জানানোর পর সংযোগ বন্ধ হলে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে, নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম