বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের অভিযানে উদ্ধার ৩০ বোমা, দেড় কেজি গানপাউডার

news-image

যশোর প্রতিনিধি : যশোরের অভয়নগরে বোমা কারিগর শফিকুল ইসলাম শপ্পার বাড়ির পাশ থেকে ৩০টি বোমা ও দেড় কেজি গান পাউডার উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৬)।

শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত যশোর-৬ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মাহাফুজুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে শফিকুল ইসলাম শপ্পার বাড়ির পাশের ডোবা থেকে এসব উদ্ধার করা হয়। পরে র‌্যাবের বোমা ডিসপোজাল টিম বোমাগুলো নিস্ক্রিয় করে।

অভিযান শেষে বিকাল ৪টায় প্রেস বিফিং করেন র‌্যাব-৬ খুলনার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহম্মেদ।

তিনি বলেন, বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটনোর উদ্দেশ্যে শক্তিশালী এ ৩০টি বোমা তৈরি করেছিলো শফিকুল ইসলাম শপ্পা।

তিনি আরও জানান, গত ১৪ সেপ্টেম্বর নিজ ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত হয় বোমা কারিগর শফিকুল ইসলাম শপ্পা। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে মারা যান তিনি। এ ঘটনার পর থেকে র‌্যাবের গোয়েন্দা টিম ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যে র‌্যাব যশোর-৬ এর অভিযানিক দল শুক্রবার সকাল থেকে অভিযান শুরু করে। পরে তারা ওই ডোবা থেকে ৩০টি বোমা ও দেড়কেজি গান পাউডার উদ্ধার করে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল