বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোদীর জন্মদিনে ৭১টি লাল গোলাপ পাঠালেন শেখ হাসিনা

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১তম জন্মদিন উপলক্ষে ৭১টি লাল গোলাপ পাঠিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে শেখ হাসিনার পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রীর দফতরে গোলাপ ফুলের তোড়া পাঠায় নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন।

১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদী ভারতের গুজরাটের ভাডনগর শহরে জন্মগ্রহণ করেন। তিনি ৭ অক্টোবর ২০০১ থেকে ২২ মে ২০১৪ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। পরবর্তী সময়ে ২০১৪ সালের ২৬ মে থেকে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

ভারতের প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে, ১৭ সেপ্টেম্বর থেকে আগামী ৭ অক্টোবর নরেন্দ্র মোদীর রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দায়িত্বভার গ্রহণের ২০ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় ও দলীয় পর্যায়ে ২০ দিনব্যাপী ‘সেবা ও সমর্পণ অভিযান’ শীর্ষক ব্যাপক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ কর্মসূচির অংশ হিসেবে নরেন্দ্র মোদীর জন্মদিনে ভারতে দেড় কোটি করোনার টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা দেশটিতে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ।

 

এ জাতীয় আরও খবর

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার