বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাদাগাদি করে বৈঠক যুক্তরাজ্যের মন্ত্রিসভার, মাস্ক পরেননি কেউই

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যর প্রধানমন্ত্রী বরিস জনসনের পুনর্গঠিত মন্ত্রিসভার প্রথমবারের মতো বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় কোনো মাস্ক ছাড়াই সবাই গাদাগাদি করে মন্ত্রিসভার রুমে বসেন। প্রকাশিত ছবিতে দেখা গেছে কর্মকর্তা-কর্মচারীসহ কমপক্ষে ৩০ জন ওই বৈঠকে কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে বসেছেন। এ সময় রুমের জানালাও বন্ধ ছিল। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শুক্রবারে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী বরিস জনসনের পাশে ছিলেন, চ্যান্সেলর ঋষি সুনাক এবং মন্ত্রিপরিষদ সচিব সাইমন কেস। বিপরীত দিকে বসে ছিলেন সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।

মন্ত্রিসভা পুনর্গঠনের আগে সর্বশেষ বৈঠকেও এমন ছবি দেখা গেছিল। অন্যদিকে সরকারের পক্ষ থেকে মানুষকে জনসমাগম স্থানে মাস্ক পড়তে পরামর্শ দেওয়া হয়েছে। ফলে এ ঘটনার পর মন্ত্রিসভার সমালোচনা করেছেন লেবারপার্টিসহ অন্যান্য বিরোধীরা।

বৈঠকে মুষ্টিমেয় গণমাধ্যমকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। পুনর্গঠিত মান্ত্রিসভার এ বৈঠকে প্রধানমন্ত্রী বরিস জনসনকে বেশ হাসি-খুশি দেখা যায়।

এর আগে বুধবার যুক্তরাজ্যের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ে রদবদল করা হয়। পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ডমিনিক রাবকে সরিয়ে তার জায়গায় লিজ ট্রাসকে নিয়োগ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পাশাপাশি বরখাস্ত করা হয় কয়েকজন মন্ত্রীকে।

আফগানিস্তান থেকে বিশৃঙ্খলার মধ্য দিয়ে বিদেশি সেনা ও মিত্রদের প্রত্যাহারের পর সংকট সামাল দিতে ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখে রাবকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরানো হয়েছে বলে অনেকেই মনে করছেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা