রাশিয়ায় পার্লামেন্ট নির্বাচনে ভোট শুরু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তিন দিনের পার্লামেন্ট নির্বাচনে রাশিয়ার পূর্বাঞ্চলে ভোট গ্রহণ শুরু হয়েছে।

বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া। ১১টি টাইম জোনে বিস্তৃত অঞ্চলে শুক্রবার পার্লামেন্ট ও স্থানীয় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। মস্কোর বাসিন্দারা যখন ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তখন পূর্বাঞ্চলীয় চুকুতখা এবং কামচাটকা এলাকার বাসিন্দারা ভোট দিতে কেন্দ্রে দৌড়াচ্ছেন।

রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান ইলা পামফিলোভা বলেন, ‘চলুন ভোট দেই।’ রোববার পর্যন্ত ভোট দিতে পারবেন ভোটাররা।

এদিকে এই নির্বাচনের আগে বিরোধীদের ওপর ব্যাপক দমন পীড়ন চালানোর অভিযোগ রয়েছে। নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি ক্রেমলিনের সবচেয়ে কঠোর সমালোচক আলেক্সাই নাভালনিকেও।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুগত দল ইউনাইটেড রাশিয়ার পার্লামেন্টের প্রভাব কমার কোনও ইঙ্গিত এই নির্বাচনে নেই। ১৪টি দল এই নির্বাচনে অংশ নিচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান