,

পূজার নাটকে নাঈম-মিলি

news-image

বিনোদন প্রতিবেদক : আগামী দূর্গাপূজায় একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘বেহুলা পরম্পরা’। এটি রচনা করেছেন স্বাধীন শাহ এবং পরিচালনা করেছেন বর্ণ নাথ। এতে দু’টি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মনপুরা’খ্যাত নন্দিত অভিনেত্রী ফারহানা মিলি ও দর্শকপ্রিয় অভিনেতা এফ এস নাঈম।

এরইমধ্যে নাটকটির শুটিং-এর কাজ সম্পন্ন হয়েছে। নাটকটির মূল গল্প প্রসঙ্গে পরিচালক বর্ণ নাথ বলেন,‘নারীই আসলে সর্বেসর্বা। অথচ যুগের পর যুগ ধরে নারীর প্রতি অবমূল্যায়ন হয়ে যাচ্ছেই। নারীই কিন্তু সমাজ গড়ার প্রধান নিয়ামক হিসেবে কাজ করে। মূলত বেহুলা পরম্পরা নারী জাগরণের একটি গল্প। এর আগেও নাঈম ভাই ও মিলি আপা আমার নির্দেশনায় কাজ করেছিলেন। তারা দু’জনই এই নাটকে এক কথায় অসাধারণ অভিনয় করেছেন।’

মাঝে কিছুদিন অভিনয়ে বিরতিতে থাকার পর ফারহানা মিলি ‘বেহুলা পরম্পরা’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে অভিনয় ফিরেছেন। তবে এফ এস নাঈম অনেক আগেই অভিনয়ে নিয়মিত হয়েছেন। এদিকে ‘অরা’ নামের একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন এফ এস নাঈম। এটি নির্মাণ করেছেন তানিম পারভেজ।

এদিকে বর্ণ নাথ আগামী পূজাতে প্রচারের উপলক্ষ্যে নির্মাণ করেছেন ‘গৌরী’ নামের আরো একটি নাটক। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজনীন হাসান চুমকি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের