,

জেমি ডে’কে অব্যাহতি, নতুন কোচ অস্কার ব্রুজোন

news-image

বিশেষ সংবাদদাতা : জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে’কে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ শুক্রবার বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

নতুন কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে বসুন্ধরা কিংসের অস্কার ব্রুজোনকে। সাফ, যুব এশিয়ান কাপ বাছাই ও শ্রীলঙ্কায় চারজাতি টুর্নামেন্টে বাংলাদেশ দলের কোচ থাকবেন তিনি। আপাতত তার মেয়াদ দুই মাস, ১৭ নভেম্বর পর্যন্ত।

জেমি ডে’র বিদায় নিশ্চিত হয়ে গেছে, এখনই বলা যাচ্ছে না। তার ভাগ্য নির্ধারণ হবে পরে। সম্ভবত অস্কার ব্রুজোনের পারফরম্যান্স দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

১ থেকে ১৬ অক্টোবর মালদ্বীপে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্ট দিয়েই বাংলাদেশ দলের কোচ হিসেবে যাত্রা শুরু হবে অস্কার ব্রুজোনের। আসল পরীক্ষাটা তার সেখানেই।

৮-১৭ নভেম্বর শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্টে খেলবে মালদ্বীপ, সিসেলস আইল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এই সফরে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন সত্যজিত দাশ রুপু।

 

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে