বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক স্বামীকে খোঁচা দিলেন মাহি?

news-image

অনলাইন ডেস্ক : গাজীপুরের ব্যবসায়ী-রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেছেন (১২ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা ৫ মিনিটে) দুদিন হলো। বিয়ের ছবিসহ খবরটি নিজেই প্রকাশ্যে আনেন নায়িকা। যদিও আগে থেকেই তাদের বিয়ের গুঞ্জন ছিল।

মাহিয়া মাহির এই নতুন বিয়ের পর শুভ কামনা জানিয়েছেন তার সাবেক স্বামী সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপু। তাদের বিয়ে হয়েছিল ২০১৬ সালে। চলতি বছরের মে মাসে যা ভেঙে যাওয়ার ঘোষণা দেন মাহি। এর আগে মাহি ২০১৫ সালে শাওন নামের এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন বলেও জানা যায়।

কিন্তু অপু তাকে নতুন জীবনের শুভ কামনা জানালেও মাহি যেন তাকে খোঁচা দিলেন। নতুন বিয়ের দুই দিন পর বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেসবুকে একটি ছবি পোস্ট করে মাহি লিখেছেন, ‘যখন আপনি কাউকে আপনার জীবন থেকে বাদ দেন, তখন তারা মানুষকে পুরো গল্পটি বলবে না, তারা কেবল তাদের সেই অংশটি বলবে; যা আপনাকে খারাপভাবে প্রকাশ করবে এবং তাদের নির্দোষ দেখাবে।’
মাহি তার স্ট্যাটাসে অপুর নাম উল্লেখ না করলেও তিনি যে তা সাবেক স্বামীকে নিয়েই লিখেছেন তা মনে করছেন নেটিজেনরা। মাহির এই পোস্টে মন্তব্য করেছেন তার বর্তমান স্বামী রাকিব সরকার। তিনি লিখেছেন, ‘কয়জন বড় হয় না, সয়জন বড় হয়।’

অপু গণমাধ্যমের কাছে মাহিকে নিয়ে কী বলেছিলেন? তিনি বলেন, ‘বিয়ের খবর শুনেছি আগেই। আজ ফেসবুকে দেখলাম। তার নতুন জীবনের জন্য শুভ কামনা রইল। আমার পরিবারের মান-সম্মান অনেক বড়। এ ব্যাপারে আমি আর কথা বলতে আগ্রহী নই। আমি খুব সাধারণ মানুষ, সাধারণভাবেই জীবন-যাপন করতে চাই।’

 

এ জাতীয় আরও খবর

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা