যেখানে বন্দি ছিলেন, সেই কারাগারের আজ পাহারাদার তারা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : একসময় কাবুলের প্রধান কারাগারটি ছিল বন্দিতে ঠাসা। পশ্চিমাসমর্থিত আফগান সরকারের হাতে গ্রেফতার হাজার হাজার তালেবান যোদ্ধাকে আটকে রাখা হয়েছিল সেখানে। কিন্তু আজ দিন বদলেছে, বদলে গেছে দৃশ্যপট। যে তালেবান সদস্যদের আটকে রাখা হতো কারাগারটিতে, আজ তারাই হয়ে উঠেছেন সেখানকার পাহারাদার, সেখানকার নিরাপত্তারক্ষী।

গত ২০ বছর যুক্তরাষ্ট্রের তাবেদারিতে চলা আফগানিস্তানের পরিস্থিতি তালেবান ক্ষমতা দখলের পর কত দ্রুত বদলে যাচ্ছে, এটি যেন তারই প্রতিচ্ছবি। কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পরপরই শহরটির পূর্ব উপকণ্ঠে অবস্থিত পুল-ই-চরখি কারাগারে বন্দি সবাইকে মুক্ত করে দেয় তালেবান। তার আগেই পালিয়ে যায় সেখানকার সরকারি নিরাপত্তারক্ষীরা। বর্তমানে কারাগাটি চালাচ্ছে কয়েক ডজন সশস্ত্র তালেবান যোদ্ধা।

পুল-ই-চরখি কারাগারে বন্দি নির্যাতনের সুদীর্ঘ ইতিহাস রয়েছে। সেখানে বহু মানুষের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। খুঁজে পাওয়া গেছে সত্তর-আশির দশকে সোভিয়েত-সমর্থিত আফগান সরকারের সময়ে খোড়া গণকবর ও টর্চার সেল। পশ্চিমাসমর্থিত সরকারের অধীনেও কারাগারটির অবস্থা ছিল শোচনীয়। পাঁচ হাজার বন্দির জন্য তৈরি হলেও সেখানে কখনো কখনো ১০ হাজারের বেশি মানুষকে রাখা হয়েছে, যাদের মধ্যে ছিলেন বহু তালেবান যোদ্ধাও।

সম্প্রতি কাবুলের কারাগারটি পরিদর্শনে গিয়েছিলেন এক তালেবান কমান্ডার। এসময় তিনি ঘুরেফিরে দেখেছেন খালি পড়ে থাকা সারি সারি সেল, বিশাল হলগুলো। সঙ্গীদের দেখিয়েছেন, তাকে কোথায় আটকে রাখা হয়েছিল।

নামপ্রকাশে অনিচ্ছুক ওই তালেবান কমান্ডার জানান, প্রায় ১০ বছর আগে কুনার প্রদেশ থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে হাত-চোখ বেঁধে নিয়ে আসা হয় কাবুলের পুল-ই-চরখি কারাগারে। তিনি বলেন, ওই দিনগুলোর কথা মনে পড়লে আমি আজও আতঙ্কবোধ করি।

তালেবান কমান্ডার জানান, কারাগারটিতে বন্দিদের ওপর নির্মম নির্যাতন চালানো হতো। সেখানে টানা ১৪ মাস বন্দি ছিলেন তিনি, পরে মুক্তি দেওয়া হয়। কমান্ডার বলেন, সেগুলো আমার জীবনের সবচেয়ে অন্ধকার দিন। আর এখন সবচেয়ে আনন্দ হচ্ছে যে, আমি মুক্ত এবং নির্ভয়ে এখানে আসতে পেরেছি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান