বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে পুলিশ সদস্যের স্ত্রী হত্যাকারী ৪ জন গ্রেফতার

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে পুলিশ সদস্যের স্ত্রী বিলকিস আক্তার (৩০) হত্যাকারীদের গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গতকাল মঙ্গলবার রাতে হত্যাকান্ডে জড়িত ৪ জনকেই গ্রেফতার করে। আজ বুধবার তাদের কোর্টে সোপর্দ করা হবে বলে এক প্রেসব্রিফিং এ পুলিশ সুপার মো. গোলাম আজাদ খান এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন, রাজবাড়ির কবির হোসেন, মো. রিয়াজ উদ্দিন, বগুরার মো. শাকিল হোসেন ও রংপুরের আখি মনি।

আসামিরা গত ১০ সেপ্টেম্বর রাতে মানিকগঞ্জ শহরের রিজার্ভ ট্যাংক এলাকার একটি বাসায় পুলিশ সদস্যের স্ত্রী বিলকিস আক্তারকে ঘুমের ঔষধ খাইয়ে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর তারা ঐ বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল সেট লুট করে। পুলিশ ঘটনাস্থলে এসে হাত,পা ,মুখ বাঁধা অবস্থায় মৃত ঐ নারীকে উদ্ধার করে মর্গে পাঠায়।
উল্লেখ্য, নিহত বিলকিস আক্তার দুই সন্তানের জননী ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল