,

রাজশাহী মেডিকেলে আরও চারজনের মৃত্যু

news-image

রাজশাহী প্রতিনিধি : গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনা উপসর্গে মৃতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তাদের মধ্যে একজন রাজশাহীর, একজন নাটোরের ও নওগাঁর দুইজন রয়েছেন।

এদিকে একই সময়ে রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন। রামেকের করোনা ইউনিটে করোনা পজিটিভ হয়ে ৪০ জন ও করোনা উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৮১ জন। মোট ২৪০টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ১২১ জন।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪টি নমুনা পরীক্ষায় দুজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৫৫০ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১ দশমিক ৪১ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান