বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বাচলে বাণিজ্য মেলা আয়োজনে অনুমোদন, শুরু ১ জানুয়ারি

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী বছরের ১ জানুয়ারি থেকে পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হবে মাসব্যাপী এ আয়োজন।

সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এক চিঠিতে ইপিবিকে মেলা আয়োজনের অনুমোদন দিয়েছে।

ইপিবির ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্বাচলে বাণিজ্য মেলা আয়োজনের অনুমতি পেয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমরা চিঠি পেয়েছি। যেহেতু আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের কনসেন্ট পেয়েছি, আমরা এখন প্রস্তুতি শুরু করবো।

নতুন জায়গায় বাণিজ্য মেলা আয়োজনের জন্য আপনাদের কতটুকু প্রস্তুতি রয়েছে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু করোনাভাইরাস পরিস্থিতি রয়েছে, আমরা বাণিজ্য মেলা আয়োজন করতে পারবো কি পারবো না সেই সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম। এখন এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় সম্মতি দিয়েছে যে, বাণিজ্য মেলা হবে। তাই এখন আমরা সব অ্যারেঞ্জমেন্ট বা প্ল্যানিংগুলো করবো।

উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে ঢাকার শেরেবাংলা নগরে অস্থায়ী জায়গায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছিল। প্রতিবছর জানুয়ারির ১ তারিখ প্রধানমন্ত্রী এ মেলার উদ্বোধন করেন। করোনার কারণে চলতি বছর বাণিজ্য মেলা হয়নি।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল