বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকের হাত থেকে সম্ভ্রম বাঁচাতে উত্তাল পদ্মায় ঝাঁপ

news-image

অনলাইন ডেস্ক : প্রেমিকের হাত থেকে সম্ভ্রম বাঁচাতে উত্তাল পদ্মায় ঝাঁপ দিয়ে নিজেকে রক্ষা করেছেন এক স্কুলছাত্রী।

গত রবিবার রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোদারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার সকালে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে প্রেমিক মো. ইব্রাহিম খলিলের (১৭) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
পরে অভিযুক্ত প্রেমিক মো. ইব্রাহিম খলিলকে (১৭) গ্রেফতার করেছে পুলিশ। ইব্রাহিম খলিল রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর নোয়াখালী পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন।

ভুক্তভোগী ওই ছাত্রী জানায়, সে রাজবাড়ী জেলা শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ফেসবুকে তার সঙ্গে ইব্রাহিম খলিলের পরিচয় হয়। এরপর মোবাইল ফোনের মাধ্যমেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১২ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে তার বিদ্যালয়ের সামনে আসে ইব্রাহিম। এরপর তারা জেলা শহরের মিজানপুর ইউনিয়নের গোদার বাজার-সংলগ্ন পদ্মা নদীর তীরে ঘুরতে যায়।

এ সময় পদ্মা নদীর তীরে থাকা ইটভাটার পাশে নির্জন স্থানে তাকে নিয়ে যান ইব্রাহিম। সেখানে নিয়ে তাকে কু-প্রস্তাব দেন এবং তার শ্লীলতাহানির চেষ্টা করেন। নিষেধ করার পরও ইব্রাহিম শোনেনি। একপর্যায়ে ইব্রাহিমের হাত থেকে বাঁচতে দৌড়ে পদ্মা নদীতে ঝাঁপ দেন ওই ছাত্রী।

স্থানীয়রা বিষয়টি দেখে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। দায়িত্বরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণের পরামর্শ দেন।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। পরে অভিযুক্ত তরুণকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল