,

শ্রেণিকক্ষে মিলল প্রধানশিক্ষকের ঝুলন্ত মরদেহ

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে নজরুল ইসলাম (৫২) নামে এক প্রধানশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে সদর উপজেলা সাগান্না প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা সদর উপজেলার শ্বশুরবাড়ি সরোজগঞ্জ বাজার এলাকায় স্ত্রী সন্তান নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করে আসছিলেন। সে সাগান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও একই গ্রামের মৃত সালাউদ্দিনের ছেলে।
জানা গেছে, গত সোমবার সকালে নিজ বাড়ি থেকে প্রধানশিক্ষক নজরুল ইসলাম বিদ্যালয়ে গিয়ে সকল শিক্ষকদের সাথে দেখা ও শিক্ষার্থীদের পাঠদান করান। বিদ্যালয় ছুটি হয়ে গেলে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা যে যার মতো করে বাড়িতে চলে যায়। কিন্তু প্রধানশিক্ষক বাড়িতে না গিয়ে বিদ্যালয়ে অবস্থান করে। বাড়িতে ফিরে না আসায় তার স্ত্রী আসমা খাতুন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। এরপর ওই দিন (সোমবার) রাতে চুয়াডাঙ্গা সদর থানায় একটি জিডি করেন। যার জিডি নং (৬০১)।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্ত ছাড়া আমরা এখন কিছুই বলতে পারব না। তবে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, গত মঙ্গলবার ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে পাঠদান করান বিদ্যালয়ের শিক্ষকরা। অল্প পাঠদানের কারণে শ্রেণি কক্ষটি ভিতর থেকে বন্ধ থাকায় খোলা হয়নি। সেকারণে তার সহকর্মী শিক্ষক-কর্মচারীরা সিন্ধান্ত নেন বুধবার মিস্ত্রি এনে শ্রেণিকক্ষটি খোলা হবে। এরপর খুলেই দেখে শ্রেণিকক্ষে ফ্যানের হুকের সাথে দড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় প্রধানশিক্ষক ঝুলে আছে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান