বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারে হামলা চালিয়ে ২৪০ বন্দীকে ছাড়িয়ে নিল বন্দুকধারীরা

news-image

অনলাইন ডেস্ক : নাইজেরিয়ায় কারাগারে হামলা চালিয়ে কমপক্ষে ২৪০ বন্দীকে ছাড়িয়ে নিয়ে গেছে বন্দুকধারীরা। খবর আল জাজিরা ও রয়টার্সের।

রবিবার দেশটির রাজধানী আবুজার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কগি রাজ্যের কাব্বা শহরে একটি কারাগারে এই হামলা চালানো হয়। কারাগারটিতে মধ্যম মানের নিরাপত্তা ছিল বলে জানা গেছে।

মুখপাত্র ফ্রান্সিস ইনোবরে বলেন, কাব্বার ওই কারাগার থেকে অন্তত ২৪০ জন বন্দীকে মুক্ত করে নিয়ে গেছে হামলাকারীরা। তবে হতাহতের ব্যাপারে কোনও তথ্য জানাননি তিনি।
হামলার পেছনে কারা জড়িত তাৎক্ষণিকভাবে তাও জানা যায়নি। ঘটনা তদন্ত এবং ছাড়িয়ে নেওয়া বন্দীদের ধরতে এরইমধ্যে কারা প্রশাসনের কন্ট্রোলার হালিরু নাবাবাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কারা মুখপাত্র ইনোবরে পালানো বন্দীদের ব্যাপারে তথ্য দিতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। ২০০৮ সালে নির্মিত ২০০ ধারণক্ষমতা সম্পন্ন কারাগারটিতে মোট ২৯৪ জন বন্দী ছিল। এরমধ্যে শাস্তি প্রাপ্ত ৭০ জন ও ২২৪ জন বিচারের অপেক্ষায় ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা