প্রস্তুতি নিচ্ছে বোর্ড, যে তারিখে হতে পারে এসএসসি পরীক্ষা

news-image

নিজস্ব প্রতিবেদক : শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর চলতি বছরের এসএসসি পরীক্ষা নেয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে শিক্ষা বোর্ডগুলো। এমনকি পরীক্ষার জন্য প্রশ্নপত্র ছাপার কাজও শেষ হয়ে গেছে। চলতি সপ্তাহে প্রশ্নপত্রও জেলা পর্যায়ে পাঠানো হবে। এমন অবস্থায় এসএসসি পরীক্ষা আগামী ১০ থেকে ১২ নভেম্বরের যেকোনো দিন শুরু করা হতে পারে জানা গেছে।

সূত্র বলছে, আগামী ৭ দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরীক্ষা শুরুর ১৫ দিন আগে সময়সূচিও (রুটিন) প্রকাশ করা হবে। শুধু তাই নয় উল্লেখিত সময়ের মধ্যে যদি এসএসসি পরীক্ষা শুরু হয় তাহলে পরবর্তী এক মাসের মধ্যে এইচএসসি পরীক্ষা শুরুরও সম্ভবনা রয়েছে।

আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ জানান, শিক্ষা মন্ত্রণালয় সম্মতি দিলে নভেম্বর মাসের ১০ থেকে ১২ তারিখের মধ্যে এসএসসি পরীক্ষা শুরুর চিন্তা রয়েছে। যদি এ সময়ের মধ্যে এসএসসি পরীক্ষা শুরু করা যায় তাহলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে। চলতি সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরীক্ষা শুরুর দিন চূড়ান্ত করা হবে।

উল্লেখ্য, এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করতে এবার সারাদেশে প্রায় ২২ লাখ শিক্ষার্থী ফরম পূরণ করেছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান