বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিএনজি ফিলিং স্টেশন বন্ধের সিদ্ধান্ত বদল

news-image

নিজস্ব প্রতিবেদক : সিনএজি ফিলিং স্টেশন বুধবার থেকে প্রতিদিন ছয় ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

সোমবার বিকেলে মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, আগামীকাল মঙ্গলবার পেট্রোবাংলার কার্যালয়ে এ বিষয়ে অংশীজনদের নিয়ে একটি বৈঠক হবে। আর সেখানেই সিদ্ধান্ত হবে কবে থেকে নির্দিষ্ট সময় বন্ধ থাকবে সিএনজি স্টেশন।

এর আগে জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন জানিয়েছিলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বুধবার থেকে প্রতিদিন বিকেল ৫টা-রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন পরবর্তী নির্দেশ না দেয়া বন্ধ থাকবে। বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান জনসংযোগ কর্মকর্তা।

প্রথম বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৭ জুলাই অনুষ্ঠিত এক সভায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময়ে (পিক আওয়ারে) সিএনজি স্টেশন বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ওই সভায় উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ওই সভার পরিপ্রেক্ষিতেই আগামী বুধবার থেকে দিনে ছয় ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দৈনিক পিক আওয়ারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহের জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এমনকি বিদ্যুতের দৈনিক পিক-আওয়ারে সিএনজি স্টেশন বন্ধ রাখর বিষয়টি পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশের জন্য ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানের কাছে একটি চিঠিও পাঠানো হয়।

এর কিছু সময় পর মন্ত্রণালয়ের পাঠানো আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএনজি স্টেশন বন্ধের বিষয়টি নিয়ে আগামীকাল মঙ্গলবার পেট্রোবাংলার কার্যালয়ে অংশীজনদের নিয়ে বৈঠক হবে। সেখানেই ঠিক হবে কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা