,

রাজশাহী মেডিকেলে আরও ৬ জনের মৃত্যু

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় তিনজন এবং উপসর্গে তিনজন মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে হাসপাতালে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনা জেলার একজন করে মারা গেছেন। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন রাজশাহীর দুজন এবং কুষ্টিয়ার একজন।

এদিকে ২৪০ শয্যার করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১৩৩ জন। বর্তমানে রাজশাহীর ৬০ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৬ জন, নাটোরের ১৪ জন, নওগাঁর ১৬ জন, পাবনার ১২ জন, কুষ্টিয়ার সাতজন, চুয়াডাঙ্গার চারজন, জয়পুরহাটের একজন, সিরাজগঞ্জের একজন, রংপুরের একজন এবং মেহেরপুরের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪৩ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬৩ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২২ জন। একদিনে হাসপাতাল ছেড়েছেন ১৫ জন।

একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ১৮৭ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১০ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৭ দশমিক ৪৭ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান