বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদের মুলতবি বৈঠক শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : নয় দিন বিরতির পর সংসদের মুলতবি বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকলেও অনুপস্থিত বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। জানা গেছে তিনি অসুস্থ। রওশন এরশাদ উপস্থিত না থাকলেও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপস্থিত আছেন।

গত ১ সেপ্টেম্বর শুরু হওয়া অধিবেশন চার কার্যদিবস চলার কথা ছিল। কিন্তু বর্তমান সংসদের দুইজন সদস্য মারা যাওয়ায় সংসদের কার্যক্রম দুই কার্যদিবস স্থগিত করে মুলতবি করা হয়।

সোমবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী মারা যাওয়ায় সংসদের শোক প্রস্তাব আনা হয়েছে। এরপর রীতি অনুযায়ী সংসদের অন্যান্য কার্যক্রম স্থগিত করা হবে। তার জীবনীর ওপর আলোচনা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল