,

মুচলেকা দিয়ে জামিন পেলেন কাউন্সিলর চিত্তরঞ্জন

news-image

নিজস্ব প্রতিবেদক : সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের শ্লীলতাহানির মামলায় জামিন দিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তারের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

শনিবার (১১ সেপ্টেম্বর) এক নারী রাজধানীর সবুজবাগ থানায় এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

এর আগে, একটি গোপন কক্ষে নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় চিত্তরঞ্জন দাসকে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে ছড়িয়ে পড়া ভিডিওটি গোপনে কেউ ধারণ করে ছড়িয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে চিত্তরঞ্জন বলেন, আমার সঙ্গে নাটকের রিহার্সেল করার নামে ভিডিও ধারণ করে এটি পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে। আমাকে বিপদে ফেলতেই প্রতিপক্ষরা এটি করেছে বলে দাবি করেন চিত্তরঞ্জন দাস।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের