,

সিরিজ নিশ্চিত করল দ. আফ্রিকা

news-image

স্পোর্টস ডেস্ক : বাঁহাতি স্পিনার তাবরাইজ শামসির সঙ্গে বল হাতে আলো কাড়লেন আইডেন মারকরামও। টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা গুটিয়ে গেল অল্পতেই। রান তাড়ায় সহজ জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা। সুবাদে এক ম্যাচ হাতে থাকতেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করল দলটি।

রবিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৯ উইকেটে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার হতে যাওয়া তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিটি এখন শুধু আনুষ্ঠানিকতার। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ এ জিতেছিল শ্রীলঙ্কা।

এদিন লঙ্কানরা ১৮.১ ওভারে ১০৩ রানের বেশি করতে পারেনি। প্রোটিয়া স্পিনাররাই নিয়েছে ৯ উইকেট। লেগ স্পিনার শামসি ও অফ স্পিনার মারকরাম ৩টি করে উইকেট তুলে নেন।

বাঁহাতি স্পিনার বজোর্ন ফর্টুইন নেন ২ উইকেট। আরেক বাঁহাতি মহারাজ নিয়েছে ১ উইকেট। বাকি উইকেটটি নেন বাঁহাতি পেসার আর্নিক নরকিয়া।

শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন কুশল পেরেরা। ভানুকা রাজাপক্ষের ব্যাট থেকে আসে ২০ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে কুইন্টন ডি ককের অপরাজিত ৫৮ ও আইডেন মারকরামের অপরাজিত ২১ রানে ৩৫ বল হাতে থাকতেই জয় নিশ্চিত করে প্রোটিয়ারা। ম্যাচসেরা হয়েছেন শামসি।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে