বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে করছেন সুশান্তের সাবেক প্রেমিকা

news-image

বিনোদন ডেস্ক : বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন প্রয়াত ভলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাবেক প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। সুশান্তের সঙ্গে ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন তিনি। পরে সুশান্তর সঙ্গে প্রেমে জড়িয়ে যান তিনি। সুশান্তের মৃত্যুর পর বিপুল আলোচনায় উঠে আসে তার নাম।

অঙ্কিতা বিয়ে করতে যাচ্ছেন প্রেমিক ভিকি জৈনকে। একপ্রকার মুখ ফসকেই সে কথা ফাঁস করে দিয়েছেন অঙ্কিতার সহ-অভিনেতা শাহির শেখ। তার বিয়ের খবর নিয়ে এর আগেও নানা রকম গুঞ্জন শোনা গিয়েছিল মুম্বাইয়ের টেলিভিশন পাড়ায়।

অঙ্কিতা অবশ্য ব্যাপারটি অস্বীকার করেছেন। শাহিরকে থামিয়ে দিয়ে তিনি বলেন, ‘সে রকম কোনো পরিকল্পনা নেই। আমি এখনই নতুন কিছু করছি না। তবে আগামী ফেব্রুয়ারি মাসে নতুন একটি পরিকল্পনা আছে।’

তিন বছর হলো প্রেম করছেন অঙ্কিতা। গত মে মাসে আরেক সাক্ষাৎকারে ভিকি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানিয়েছিলেন, বিয়ের চিন্তাভাবনা করছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা