,

বেঁচে থাকার তাগিদ ছিল না আমার: দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে এই শুক্রবারের পর্বে বিগ বি-র আসরে এসেছিলেন দীপিকা পাড়ুকোন এবং ফারাহ খান। বিগত কয়েক দিন ধরেই নেটমাধ্যমে এই পর্বের বিভিন্ন প্রোমো নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। এই টুকরো টুকরো ভিডিও নিয়ে দর্শক তথা অনুরাগীদের উত্তেজনার পারদ ছিল তুঙ্গে।

সনি’র ইনস্টাগ্রাম থেকে মুক্তি পাওয়া সাম্প্রতিকতম প্রমোর ভিডিওতে দীপিকার জীবনের এক কঠিন অধ্যায়ের কথা বলতে দেখা গেল প্রকাশ-কন্যাকে।

ভিডিওতে অমিতাভ তার অতিথিদের কাছে এই খেলায় অংশ নেওয়ার কারণ জানতে চান। দীপিকার জীবনের একটি দীর্ঘ সময় মানসিক অবসাদে কেটেছে। অমিতাভের প্রশ্নের উত্তরে নিজের জীবনের সেই সময়ের কথা বলেন তিনি। অবসাদ কাটিয়ে ওঠার পরেই তিনি একটি সংগঠন তৈরি করেন, যার সূত্রে তিনি মানসিক অসুস্থতা এবং সার্বিক ভাবে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করে চলেছেন। নিজের জীবনের সেই কঠিন সময়ের কথা বলতে গিয়ে দীপিকা বলেন, “কাজে যেতে ইচ্ছে করত না আমার। কোথাও যাওয়ার, কারও সঙ্গে দেখা করার কোনও ইচ্ছে ছিল না। জানি না আমার এইটা বলা উচিত হবে কি না, কিন্তু নিজের মধ্যে বার বার বেঁচে থাকার তাগিদের অভাব অনুভব করেছি আমি।”

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের