বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাঙ্খিত মাত্রায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হয়নি: তাজুল ইসলাম

news-image

অনলাইন ডেস্ক : আশানুরূপ মাত্রায় ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। রবিবার সকালে, সচিবালয় পরিচ্ছন্নকরণ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও এ মাসেই ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে। ২০১৯ সালে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ছিল। সতর্কতা অবলম্বন করায় এবার আক্রান্তের সংখ্যা আগের চেয়ে কমেছে। ডেঙ্গুর প্রকোপ কমাতে রাজধানীর সর্বত্র পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী।

তিনি বলেন, অতীতের যে-কোনও সময়ের তুলনায় পরিচ্ছন্নতার দিক থেকে ঢাকা শহরের পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে। একই সাথে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে জানিয়ে মন্ত্রী আশা প্রকাশ করেন চলতি মাসের মধ্যে রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ কমে আসবে। একই সাথে মশা নিধনের জন্য কীটনাশক আমদানিতে শুল্কহার যৌক্তিক অবস্থায় নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

এ জাতীয় আরও খবর

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা