বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিষ্টি দইয়ের ঘরোয়া সহজ রেসিপি

news-image

শিল্প ডেস্ক : ভরপেট খাবারের পর ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই খেতে কে না পছন্দ করে। কমবেশি সবাই-ই এটি পছন্দ করে থাকেন। আপনি চাইলে ঘরে বসেই এটি কম সময়ে, মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এটি তৈরি করতে পারবেন।

চলুন জেনে নেই রেসিপিটি সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরণ-

১. দুধ ২ লিটার

২. পানি ২ কাপ

৩. চিনি ৪০০ গ্রাম

৪. দইয়ের বীজ ৪ টেবিল চামচ
দইয়ের বীজ যেভাবে সংগ্রহ করবেন

মিষ্টির দোকান থেকে ২ টেবিল চামচ বা ১ কাপ দই কিনে নিতে পারেন। অথবা ১ কাপ দুধে ১ কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে জ্বাল দিয়ে ক্ষীরসা তৈরি করে ১২ ঘন্টা রেখে দিন। এটিই দইয়ের বীজ হিসেবে ব্যবহার করা যাবে।

তৈরি পদ্ধতি

প্রথমে একটি পাত্রে দুধ নিয়ে এতে ২ কাপ পানি মিশিয়ে মাঝারি আঁচে জ্বাল দিতে থাকুন। এরপর দুধ জ্বাল দিয়ে অর্ধেক পরিমাণে হয়ে এলে এতে চিনি দিয়ে ভালো করে নেড়ে নিন। এবার দুধ আরও ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠাণ্ডা হতে দিন। এরপর আঙুল ডুবিয়ে দেখুন গরম সহ্য করা যায় কিনা। এই ধরণের গরম থাকতে দুধে দইয়ের বীজ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন। – এরপর মাটির পাত্রে ঢেলে ভারী মোটা কাপড় বা চটের কিছু দিয়ে ঢেকে অন্ধকার ও ঠাণ্ডা জায়গায় রেখে দিন ৬-৭ ঘণ্টা। ৬-৭ ঘণ্টার মধ্যে দই জমে যাবে। যদি ঠাণ্ডা দই খেতে চান তবে ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন। এরপর ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন এই মজার রেসিপিটি।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল