ভারতে সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে গত একদিনে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ৩৭৬ জন মানুষ। এনিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩২ লাখ ৮ হাজার ৩৩০ জনে।

একই সময়ে দেশটিতে মারা গেছেন ৩০৮ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৪২ হাজার ৩১৭ জন।

গত একদিনের পরিসংখ্যান থেকে দেখা যায় আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা কমেছে প্রায় ১৬০০। আর মৃত্যুর সংখ্যা বেড়েছে ৪৮ জন।

শনিবার (১১ সেপ্টেম্বর) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত একদিনে দেশটিতে সুস্থ হওয়া মানুষের তুলনায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বেশি মানুষ। ফলে শনিবার দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা সামান্য বেড়েছে।

গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩২ হাজার ১৯৮ জন মানুষ। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩৩ হাজারের বেশি। ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯১ হাজার ৫১৬ জনে।

ভারতের মোট শনাক্ত রোগীর ১ দশমিক ১৮ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী। শনিবার এই হার অপরিবর্তিত রয়েছে। এদিকে ভারতে সুস্থতার হারও রয়েছে অপরিবর্তিত। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত একদিনে দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান