২৪ ঘণ্টা নজরদারির আওতায় আসছে সোশ্যাল মিডিয়া

news-image

অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম-সহ ইন্টারনেটভিত্তিক সকল সকল ওয়েবসাইট ২৪ ঘণ্টার নজরদারিতে আনা হচ্ছে। এ লক্ষ্যে একটি বিশেষ সেল গঠন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ন্ত্রক সংস্থাটির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

এই নজরদারির ফলে ভাইরাল হওয়া নেতিবাচক যেকোনও লিংক বা কনটেন্ট দ্রুত অপসরণ করা যাবে।
নবগঠিত ‘সাইবার সিকিউরিটি সেল’-এর মাধ্যমে ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সরকার ও রাষ্ট্রবিরোধী’সহ বিভিন্ন রকম ‘আপত্তিকর’ কনটেন্ট সব সময় নজরদারিতে রাখতে চায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাটি।

পাশাপাশি সামাজিক, রাজনৈতিক, পর্নোগ্রাফি, সাংস্কৃতিক কিংবা ধর্মীয় বিষয়ে উসকানিমূলক ও উগ্রবাদী কনটেন্টও সার্বক্ষণিক নজর রাখতে কাজ করবে এ সেল।

এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন সরকারি সংস্থা নিয়মিতভাবে ‘আপত্তিকর’ কনটেন্ট অপসারণে অনুরোধ জানালে সে অনুযায়ী ব্যবস্থা নিত বিটিআরসি। এখন থেকে এ সেলের মাধ্যমে স্বউদ্যোগে পদক্ষেপ নেওয়া হবে। প্রাথমিকভাবে কাজ শুরুও হয়েছে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

তিনি বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সাইবার জগতের কনটেন্ট মনিটরিং ও ব্যবস্থাপনায় ‘সাইবার সিকিউরিটি সেল’ গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা কাজ শুরু করেছি। খুব শিগগির ২৪ ঘণ্টা এ সেল কাজ শুরু করবে।”

উল্লেখ্য, গত এক বছরে ১৮ হাজার ৮৩৬টি ‘আপত্তিকর’ ফেসবুক লিংক বন্ধ করার অনুরোধ জানায় বাংলাদেশ সরকার। এর মধ্যে চার হাজার ৮৮৮টি লিংক বন্ধ করা হয়েছে। ৪৩১টি ইউটিউব লিংক বন্ধ করার অনুরোধে ৬২টি ক্ষেত্রে ইউটিউব কর্তৃপক্ষ সাড়া দিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান