,

১০ দিনে ২৮৯৯ ডেঙ্গু রোগী হাসপাতালে

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে একদিকে মহামারি করোনার প্রকোপ কমলেও ডেঙ্গু পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১০ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই হাজার ৮৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আটজন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

চলতি বছর গত আগস্ট মাসে ডেঙ্গুর সবচেয়ে বেশি প্রকোপ ছিল। সেই মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সাড়ে সাত হাজার ছাড়ায়। চলতি মাসের প্রথম ১০ দিনের প্রবণতা বলছে, আগস্ট মাসের রেকর্ড ছাড়িয়ে যাবে সেপ্টেম্বরে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় (৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৮টা) ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৮ জন। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৪ জন আর ঢাকার বাইরে ৩৪ জন। তবে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর আসেনি।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এক হাজার ২২১ জন। তাদের মধ্যে ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে এক হাজার ৪১ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ১৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এর আগে আগস্ট মাসে সাত হাজার ৬৯৮ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ৩৪ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ হাজার ২৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৯৮০ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

করোনা প্রাদুর্ভাবের বছর ২০২০ সালে ডেঙ্গু অনেকটা নিয়ন্ত্রণে ছিল। চলতি বছর ডেঙ্গুর প্রকোপ আবার বেড়েছে। অন্যদিকে মহামারি করোনাভাইরাসের ভয়াবহ চিত্রও দেখেছে দেশবাসী।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের