বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ সদস্যের স্ত্রীর হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে শহরের রিজার্ভ ট্যাংক এলাকার একটি বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রী বিলকিস আক্তারের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে হাত, পা ও গলা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

বিলকিস আক্তার মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ি গ্রামের মাজেম বেপারীর মেয়ে। তার স্বামী মাসুদ রানা দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পারুরিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

বাড়ির মালিক কিতাবউদ্দিন জানান, গত আগস্ট মাসে পুলিশ সদস্য মো. মাসুদ রানা বাসাটি ভাড়া নেন। মাসুদ রানা গাজীপুরে কর্মরত আছেন। বিলকিস আক্তার দুই সন্তানকে নিয়ে ওই বাসায় থাকেন। মাসুদ রানা ছুটি পেলে বাসায় আসতেন।

তিনি আরও জানান, আজ সকাল আটটার দিকে সন্তানদের কান্নার শব্দ পেয়ে প্রতিবেশিসহ কয়েকজন ঘরে ঢুকি। পরে খাটের উপর হাত, পা, গলা বাঁধা অবস্থায় বিলকিসের মরদেহ দেখতে পাই। পরে থানায় খবর দেয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারীকে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। তবে তদন্তের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। বিলকিস আক্তারের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা