,

২০২২ সাল পর্যন্ত বুস্টার ডোজ স্থগিত রাখার আহ্বান

news-image

অনলাইন ডেস্ক : দরিদ্র দেশগুলো পুরোপুরিভাবে এখনো ভ্যাকসিন পায়নি। তাই চলতি বছরের শেষ নাগাদ পর্যন্ত বাড়তি কোভিড-১৯ ভ্যাকসিন ডোজ না দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত বুধবার মার্কিন সাময়িকী ফোর্বস’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গ্যাব্রিয়াসুস বলেন, ‘উচ্চ আয়ের দেশগুলো দরিদ্র দেশগুলোকে এক বিলিয়নের বেশি ভ্যাকসিন ডোজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে সেই ডোজের ১৫ শতাংশেরও কম বাস্তবায়িত হয়েছে।’

জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর থেকে সংস্থাটির প্রধান সাংবাদিকদের বলেন, ‘তারা (ধনী দেশ) যেন বুস্টার ডোজের চেয়ে দরিদ্র দেশগুলোতে স্বাস্থ্যকর্মী এবং দুর্বল জনগোষ্ঠীর কাছে প্রথম টিকা পাওয়াকে অগ্রাধিকার দেয়।’

পুরোপুরি টিকাপ্রাপ্ত সুস্থ ব্যক্তিদের জন্য বুস্টারের ব্যাপক ব্যবহার দেখতে চান না বলে জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। তিনি বলেন, ‘আমি অন্তত বছরের শেষ পর্যন্ত স্থগিতাদেশ বাড়ানোর আহবান জানাচ্ছি।’

গ্যাব্রিয়াসুস বলেন, ‘যখন ভ্যাকসিন সরবরাহ নিয়ন্ত্রণ করা হয়, তখন আমি চুপ থাকব না। তারা মনে করে বিশ্বের দরিদ্রদের উচ্ছিষ্ট নিয়ে সন্তুষ্ট হওয়া উচিত।’

ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে ডোজ বিতরণে কঠোর অসাম্য দূর করতে গত মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেপ্টেম্বরের শেষ পর্যন্ত কভিড-১৯ ভ্যাকসিন বুস্টার ডোজের ওপর স্থগিতাদেশের আহবান জানিয়েছে। তবে টেড্রোস জানান, বিশ্বের পরিস্থিতির খুব কম পরিবর্তন হয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের