,

স্কুল খোলার পর আমেরিকায় আশঙ্কাজনক হারে বাড়ছে শিশুদের করোনা সংক্রমণ

news-image

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত গোটা বিশ্ব। গত দেড় বছরেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে এই ভাইরাস। এর ছোবলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্ব পরাশক্তি আমেরিকা। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে চার কোটি ১৩ লাখ ৯৭ হাজার ৫৮৭ জন এবং মারা গেছে ছয় লাখ ৭১ হাজার ১৮৩ জন।

অবশ্য, প্রতিকারের দিক থেকেও অন্যান্য অনেক দেশের তুলনায় এগিয়ে আমেরিকা। টিকাকরণের মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধের চেষ্টা করছে দেশটির কর্তৃপক্ষ।

ইতোমধ্যে সেই চেষ্টার ফলও পেয়েছে তারা। ব্যাপকহারে টিকাকরণের পর দেশটিতে উল্লেখযোগ্য হারে কমে এসেছিল করোনাভাইরাস সংক্রমণ। এরপর দেশটিতে খুলে দেওয়া হয়েছে স্কুল।
তবে স্কুল খোলার পর নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে দেশটি। জানা গেছে, সে দেশের শিশুরা ব্যাপক হারে করোনাভাইরাসে সংক্রমিত হচ্ছে।

গত ২ সেপ্টেম্বর আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস ও চিলড্রেনস হসপিটাল অ্যাসোসিয়েশনের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, আগের এক সপ্তাহে দেশটিতে প্রায় দুই লাখ ৫২ হাজার শিশু আক্রান্ত শনাক্ত হয়েছে। এখন প্রতি সপ্তাহে রেকর্ড সংখ্যক শিশু করোনায় আক্রান্ত হচ্ছে।

আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস ও চিলড্রেনস হসপিটাল অ্যাসোসিয়েশন জানিয়েছে, বর্তমানে শিশুদের মধ্যে করোনায় মৃত্যু এবং গুরুতর অসুস্থতার হার ‘অস্বাভাবিক’। সংস্থাগুলো এ বিষয়ে আরও সতর্ক হওয়ার কথা বলেছে। সূত্র: ওয়ার্ল্ডওমিটার, এবিসি নিউজ

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের