সিসিইউতে ভর্তি বুলবুল আহমেদের স্ত্রী অভিনেত্রী ডেইজি আহমেদ

news-image

বিনোদন প্রতিবেদক : গুরুতর অসুস্থ প্রয়াত চলচ্চিত্র অভিনেতা বুলবুল আহমেদের স্ত্রী এবং অভিনেত্রী ডেইজি আহমেদ। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি আছেন।

ডেইজি আহমেদের হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ।

তিনি মায়ের জন্য দোয়া চেয়ে বলেন, ‘আম্মু কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু তখন তেমন সমস্যা দেখা দেয়নি। সুস্থ হয়ে গিয়েছিলেন। তবে হঠাৎ করে কিছু শারীরিক জটিলতা এবং স্বাস্থ্যগত সমস্যা দেখা দিলে হাসপাতালে ভর্তি করি। বর্তমানে সিসিইউতে আছেন। আম্মুর জন্য সবাই দোয়া করবেন।’

ডেইজি আহমেদ অভিনয়ের পাশাপাশি একজন রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবেও সমাদৃত। বুলবুল আহমেদের সংসারে তিনি তিন সন্তানের মা। তার এক পুত্র শুভ ও দুই কন্যা তিলোত্তমা এবং ঐন্দ্রিলা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান