,

একসঙ্গে তিন সন্তানের মা হলেন বিলকিস বেগম

news-image

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে একসঙ্গে তিন সন্তান প্রসব করেছেন বিলকিস বেগম (৩৬) নামে এক গৃহবধূ। তিন সন্তানের মধ্যে ২ জন ছেলে ও ১ জন মেয়ে।

বুধবার দুপুরে নরমাল ডেলিভারির মাধ্যমে তিনটি ফুটফুটে সন্তান প্রসব করেন তিনি। গৃহবধূ বিলকিস বেগম নওগাঁঁর ধামইরহাট উপজেলার বড়থা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।

এদিকে একসঙ্গে তিনটি সন্তান জন্ম দেয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উৎসুক জনতা বাচ্চাগুলোকে একনজর দেখার জন্য হাসপাতালে ভিড় জমাচ্ছেন।

শিশুদের বাবা সাইফুল ইসলাম জানান, আজ আমার আনন্দের শেষ নেই। আল্লাহ আমাকে তিন সন্তানের মুখ দেখিয়েছেন। আপনারা আমার সন্তানদের জন্য দোয়া করবেন। বর্তমানে সন্তানসহ মা সুস্থ রয়েছেন।

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান জানান, গৃহবধূ বিলকিস বেগম প্রায় এক মাস আগে হাসপাতালে ভর্তি হন। বুধবার দুপুরে হাসপাতালের চিকিৎসক নাছিমা আক্তার নীনা ও নুরুন নাহার নাজনীনের প্রচেষ্টায় স্বাভাবিকভাবেই ৩ সন্তান প্রসব সম্ভব হয়। বর্তমানে মা ও সন্তানেরা সুস্থ আছেন।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান