,

নোয়াখালীতে বিক্ষোভের পর তিন জামায়াত নেতা গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদকনোয়াখালী : পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিক্ষোভ মিছিল করার ২৪ ঘণ্টার মধ্যে নোয়াখালী জেলা জামায়াতের আমিরসহ তিন নেতা গ্রেপ্তার হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে বেগমগঞ্জের চৌমুহনী শহরের নিজ নিজ বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার নেতারা হলেন জেলা জামায়াতের আমির মো. আলাউদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গনি ওরফে মহল চৌধুরী ও সদস্য ফখরুল ইসলাম ওরফে দাউদ। নাশককতা সৃষ্টির অভিযোগে এর আগে গতকাল তাঁদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করে।
পুলিশ জানায়, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সাংসদ গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানসহ ১০ জনকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সকাল সাতটায় নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় বিক্ষোভ মিছিল করেন দলটির নেতা-কর্মীরা। বিষয়টি প্রকাশ পাওয়ার পর গভীর রাতে পুলিশ অভিযান পরিচালনা করে।

পুলিশ কর্মকর্তা রুহুল আমিন প্রথম আলোকে বলেন, জামায়াতের ওই তিন নেতার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হবে।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম