বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মা হারালেন অক্ষয় কুমার

news-image

বিনোদন ডেস্ক : দুই দিন ধরে আইসিউতে চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া। বুধবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকাল ৯টা ৫৫ মিনিটে টুইট করে এই দুঃসংবাদ নিজেই জানান বলিউড খিলাড়ি।

এর আগে মায়ের অসুস্থতার খবর শুনে সোমবার সকালে লন্ডন থেকে তড়িঘড়ি দেশে ফেরেন অক্ষয় কুমার। সেখানে রঞ্জিত তিওয়ারির ‘সিন্ড্রেলা’ ছবির শুটিং করছিলেন তিনি।

তার আগের দিন রাতে অভিনেতার মাকে মুম্বাইয়ের হীরানন্দানি হাসপাতালে ভর্তি করিয়েছিলেন তার স্ত্রী টুইঙ্কেল খান্না। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি ঘটায় পরে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেখান থেকেই চলে গেলেন না ফেরার দেশে।

লন্ডন থেকে মায়ের অসুস্থতার খবর পেয়ে সে সময় নির্মাতাদের অক্ষয় জানান, যে যে দৃশ্যে তিনি নেই, সেই দৃশ্যগুলোর শুটিং যেন করে নেন পরিচালক। রঞ্জিত তিওয়ারির এই ছবিতে অক্ষয়ের বিপরীতে দেখা যাবে রাকুল প্রীত সিংকে। লন্ডনেই এই ছবির বেশিরভাগ অংশের শুটিং হবে। এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার।

কিছুদিন আগেই মুক্তি পায় অক্ষয়ের ছবি ‘বেলবটম’। সেই ছবিরও কিছু অংশের শ্যুট হয়েছিল লন্ডনে। সে সময় মায়ের সঙ্গে সময় কাটানো নিয়ে একটি ইমোশনাল পোস্ট করেছিলেন অভিনেতা। ব্যস্ত শিডিউলের মাঝখানে কীভাবে তিনি সময় বের করেন মায়ের জন্য, সে কথাই উঠে এসেছিল পোস্টে।

অক্ষয় লিখেছিলেন, শুটিংয়ের মাঝেই লন্ডনে কিছুদিন মায়ের সঙ্গে কাটালাম। আপনি যত ব্যস্তই থাকেন না কেন, কখনও ভুলবেন না যে আপনার মা-ও বৃদ্ধ হচ্ছেন। তাই যখনই সময় পাবেন মায়ের সঙ্গে সময় কাটান।

 

এ জাতীয় আরও খবর

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার