নিরীক্ষা করে শিক্ষা উপকরণেও প্রণোদনা দিতে হবে

news-image

নিউজ প্রতিবেদক : মহামারির ক্রান্তিকালেই ১২ সেপ্টেম্বর খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা ও শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনায় এনে প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি দীর্ঘদিনের। কিন্তু করোনা পরিস্থিতির বাড়বাড়ন্তে সরকার বারবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে। শেষতক খুলে দেওয়ার সিদ্ধান্তে আনন্দ বইছে শিক্ষাপাড়ায়। ধারণা করা হচ্ছে, শিক্ষার উপকরণ ও টিউশন ফি বাবদ শত শত কোটি টাকার অর্থনীতিও ফের চাঙা হবে।

কিন্তু সে আনন্দ কি সবার ঘরেই? নিরানন্দও তো আছে! করোনার বিষে জর্জিরত মানুষ। বিশেষ করে নিম্ন, নিম্নমধ্যবিত্ত গোছের অনেকেই দিশেহারা। কর্মহীন লাখ লাখ মানুষ। আয় না থাকায় পথে বসেছেন কেউ কেউ। তাদের সন্তানদের ভবিষ্যৎ কী? কীভাবে মিলবে শিক্ষা উপকরণ?

এ প্রসঙ্গে মতামত জানতে চাওয়া হয় লেখক, গবেষক ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অর্থনীতিবিদ ড. ফরাসউদ্দিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে।

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী জাগো নিউজকে বলেন, সমাজে বৈষম্য বাড়ছিল আগে থেকেই। করোনার সময় এই বৈষম্য আরো তীব্র হয়েছে। দেখা যাবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলেও অনেকের সন্তান আসতেই পারবে না। অনেকেই বেকার হয়ে পড়ছেন। আয় নেই।

‘সরকার করোনাকালে ভর্তুকি দিচ্ছে। কিন্তু শিক্ষার উন্নয়ন না হলে এই বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব না। এ কারণে শিক্ষায়ও ভর্তুকি জরুরি। বিশেষ করে সরকারকে বলবো, জরুরি নিরীক্ষা করে শিক্ষা উপকরণে ভর্তুকি দিন। ১৭ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। অথচ, সরকার এখানে কোনো গুরুত্ব দেয়নি। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা দরকার, বিকল্প কী হতে পারে, শিক্ষাপ্রতিষ্ঠানে টিকার আয়োজন করা, এসব নিয়ে কোনো ভাবনা নেই।’

এই গবেষক বলেন, আমলানির্ভর সরকার হওয়ার কারণে শিক্ষায় কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তবে আমি মনে করি, শিক্ষার উন্নয়নে শুধু সরকারের উপর নির্ভর করলেই চলবে না। শিক্ষার উন্নয়ন একটি সামাজিক উন্নয়ন। এ কারণে সমাজের বিভিন্ন স্তরের মানুষকেও এগিয়ে আসতে হবে। সামাজিক, রাজনৈতিক প্রতিনিধিরাও এখানে ভূমিকা রাখতে পারেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান