বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘি ও দুধে মিষ্টিআলুর হালুয়া

news-image

লাইফস্টাইল ডেস্ক : হালুয়া খেতে কে না পছন্দ করে। বিশেষ করে খাবারের শেষ পাতে মিষ্টিজাতীয় কিছু না থাকলে কি চলে! খুবই মুখরোচক ও সুস্বাদু এক খাবার হলো হালুয়া। সকালে বা বিকেলের নাশতায় অনেকেই হালুয়া খেতে পছন্দ করেন।

চাইলে মিষ্টিআলু দিয়েই সুস্বাদু হালুয়া তৈরি করে নিতে পারবেন। তাও আবার খুবই কম সময়ে ও সহজেই। বাড়তি কোনো উপকরণও দরকার হবে না। ঘরে যা আছে তা দিয়েই তৈরি করে নিতে পারবেন মিষ্টিআলুর হালুয়া। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

 

উপকরণ

১. ঘি দেড় চামচ
২. দারুচিনি ৩টি
৩. এলাচ ৩টি
৪. মিষ্টি আলু সেদ্ধ ১ কেজি
৫. চিনি এক কাপ
৬. জাফরান সামান্য
৭. গুঁড়ো দুধ ২ কাপ
৮. বাদাম কুচি পরিমাণমতো

পদ্ধতি

প্রথমে সসপ্যানে ঘি গরম করে নিন। মিষ্টি আলু আগে থেকে ভালো করে ভর্তা করে নিতে হবে। ঘি গরম করে একে এতে মিষ্টি আলু, দারুচিনি ও এলাচ দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে ভেজে নিb।

এরপর চিনি মিশিয়ে দিন। চিনি গলে গেলে সামান্য জাফরান রং দিতে হবে। বারবার নাড়তে থাকুন। মিষ্টি আলুর হালুয়া ভাজা হলে তার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিন।

কিছুক্ষণ অল্প আঁচে নাড়তে হবে। নামানোর আগে বাদাম কুচি মিশিয়ে দিন। এরপর পরিবেশন করুন মজাদার মিষ্টিআলুর হালুয়া।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল